
মোস্তাফিজুর রহমান,নাটোর প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গায় অগ্নিকান্ডে ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৩ টি পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সার্বিক সহযোগিতা ও অর্থয়ানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেদুয়ানুল হালিম ক্ষতিগ্রস্ত এসব পরিবারে ঢেউটিন ও আর্থিক চেক প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প কর্মকর্তা হাসিবুল হাসান,উপজেলা কৃষি কর্মকর্তা কিশোয়ার হোসেন,উপজেলা বিআরডিপি কর্মকর্তা মোস্তফা শাহিন,উপজেলা প্রকল্প কর্মকর্তা কার্যালয়ের অফিস সহকারী জহুরুল ইসলাম প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেদুয়ানুল হালিম বলেন,অগ্নিকান্ডে ২৩ টি পরিবারের মাঝে ২ বান্ডিল ঢেউটিন ও ৬ হাজার টাকার চেক এবং প্রাকৃতিক দুর্যোগে ১০টি পরিবারের মাঝে ১ বান্ডিল ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক ক্ষতিগ্রস্ত মোট ৩৩ টি পরিবারের মাঝে এসব সহয়তা প্রদান করা হয়।

আরও পড়ুন
শিবগঞ্জে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সীমান্তে হত্যা কান্ড ও পশইনের প্রতিবাদ
চাঁপাইনবাবগঞ্জে চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দুই কোটি টাকার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ