
এইচ এম রুহুল কাদের, চকরিয়া : চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের মাতামুহুরি ব্রিজ সংলগ্ন শমিল এলাকায় অভিনব কায়দায় দুটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে । শুক্রবার (২৮ জুন) গভীর রাতে ঘটে যাওয়া এই ঘটনায় মোহাম্মদ শাহজাহানের খাবারের হোটেল ও কালাম মেস্ত্রীর ফার্নিচারের দোকান থেকে প্রায় দুই লাখ টাকার মালামাল লোপাট হয়েছে।
চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে – স্মার্ট টিভি, ফার্নিচার তৈরির মেশিন, ব্লেন্ডার, প্রেশার কুকার এবং নগদ টাকা । ক্ষতিগ্রস্ত দোকানদার মোহাম্মদ শাহজাহান জানান, ঘটনার পরপরই দোকানে স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে চকরিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে । এলাকাবাসী দ্রুত চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, চুরির অভিযোগের তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী মাদক কারবারি গ্রেফতার
পীরগঞ্জের রসুলপুর মাহতাবিয়া স্কুল অ্যান্ড কলেজের দায়িত্ব হস্তান্তরে অনিয়মের অভিযোগ
গোপালগঞ্জের কাশিয়ানীতে মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত