হোম » সারাদেশ » বাঘায় মাদক ও চুরির ঘটনায় ৫ জন আটক

বাঘায় মাদক ও চুরির ঘটনায় ৫ জন আটক

আবুল হাশেমঃ  গত ২৮ জুন (শনিবার) দিবাগত রাতে বাঘা থানা পুলিশের মাদক উদ্ধার অভিযান টীম একাধিক স্থানে অভিযান চালিয়ে মাদক ও চুরির সাথে জড়িত ৫ জনকে গ্রেফতার করেছে। অভিযানে গড়গড়ি ইউনিয়নের খানপুর গ্রাম থেকে ৫ বোতল ফেন্সিডিলসহ ফেন্সিডিল ব্যবসায়ী মোঃ মুকাদ্দেস প্রাং ওরফে মোকা (৩৪), পিতা- মৃত উজির প্রাং, আটক করা হয়।
আড়ানি ইউনিয়নের আড়ানী পিয়াদাপাড়া গ্রাম থেকে ১০ পিস ইয়াবাসহ ইয়াবা ব্যবসায়ী মোঃ রানা (৩২), পিতা- মোঃ খোরশেদ, আটক হন। পৌরসভার কলিগ্রাম এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ গাঁজা ব্যবসায়ী মোঃ রাশেদুল (৪০), পিতা- রোমজিত, গ্রেফতার করা হয়। বাউসা ইউনিয়নের দীঘা দাবিয়াতলা গ্রাম থেকে ১ কেজি গাঁজাসহ গাঁজার ডিলার মোঃ নাসির উদ্দিন (৪৪), পিতা- মৃত রমিজ উদ্দিন, আটক হন।
এছাড়া, চুরির ঘটনায় জড়িত পেশাদার চোর ইয়াজুল (৫০), পিতা- কানু, সাং- তেপুকুরিয়া, বাজুবাঘা ইউনিয়ন থেকে চুরি যাওয়া টাকা ও চুরির কাজে ব্যবহৃত রেঞ্জসহ আটক করা হয়।
উল্লেখিত অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে অদ্য ২৯ জুন ২০২৫ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!