
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুর ঢাকা মহাসড়কের পীরগঞ্জ উপজেলার খেজমতপুর গনিরহাট এলাকার জনগণের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ দাবি ইউটার্ন নির্মানের ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্থানীয়দের অভিযোগ, গনিরহাট বাজারের সামনে কোনো ইউটার্ন না থাকায় এলাকাবাসীকে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করতে হয়। গনিরহাট এলাকায় সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ছাড়াও উপজেলার একমাত্র কাঁচামাল কচুর হাট থাকায় ভোগান্তিতে পড়ছেন স্কুলগামী শিক্ষার্থী সহ সর্ব শ্রেণীর মানুষ । ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
এ অবস্থার পরিপ্রেক্ষিতে রোববার বাজার কমিটির পক্ষ থেকে একটি প্রতিনিধিদল ইউএনও বরাবর স্মারকলিপি জমা দেয়। তাদের দাবির মুখ্য বিষয় ছিল মহাসড়কের খেজমতপুর গনিরহাট বাজারের সামনে একটি নিরাপদ ইউটার্ন নির্মাণ করা হোক। এলাকাবাসী এ ব্যাপারে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহব্বান জানিয়েছেন। স্মারকলিপি গ্রহণ করে ইউএনও খাদিজা বেগম বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে এবং যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল