
এম এম আর ওয়াসিম ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে গোছামারা খালে গোসলে নেমে জুম্মান মিয়া (১৬) নামে মাদ্রাসা ছাত্র নিখোঁজের ২ ঘন্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরিরা মরদেহ উদ্ধার করেছে। নিহত ছাত্র গোছামারা গ্রামের আমান উল্লাহর পুত্র । সে গোছামারা পূর্বপাড়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে । নিহতের পরিবারের সদস্যরা জানায় আজ শুক্রবার সকাল ৯ টার দিকে বাড়ি থেকে গোসলের জন্য পাশ্ববর্তী খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। স্থানীয়রা জানান ষ্টীলের ব্রীজ থেকে লাফ দিয়ে পানিতে পরেসে নিখোজঁ হয়।
পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল স্থানীয় লোকজনের সহায়তায় ২ ঘন্টার চেষ্টায় খাল থেকে জুম্মানের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে ভৈরব বাজার নদী ফায়ার ষ্টেশনের পরিদর্শক আজিজুল হক রাজন জানান নিখোঁজের সংবাদ পেয়ে আমাদের ডুবুরি দল ২ ঘন্টার চেষ্টায় খাল থেকে জুম্মানের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২