হোম » সারাদেশ » পেকুয়ার মগনামায় দাঁড়িপাল্লার এমপি প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের গণসংযোগ

পেকুয়ার মগনামায় দাঁড়িপাল্লার এমপি প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের গণসংযোগ

এইচ এম রুহুল কাদের, চকরিয়া : বাংলাদেশ জামায়াতে ইসলামী পেকুয়া উপজেলার মগনামা ও উজানটিয়া ইউনিয়নে দাঁড়িপাল্লা নিয়ে ব্যাপক গণসংযোগ করলেন সংসদ সদস্য প্রার্থী ও কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক । শুক্রবার (২০জুন) বিকাল ৩টায় চকরিয়া ইনানী রিসোর্ট থেকে অর্ধশত কর্মী নিয়ে যাত্রা শুরু করে । যাত্রা পথে আরো দুই শতাধিক মোটরসাইকেলসহ শত শত নেতা-কর্মী যুক্ত হয়ে বিশাল বহর নিয়ে মগনামা ও উজানটিয়া ইউনিয়নের বিভিন্ন স্টেশনে গিয়ে সংক্ষিপ্ত পথসভা করে । উক্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চকরিয়া-পেকুয়া আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক ।

 গণসংযোগে আরো উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বশর, চকরিয়া পৌরসভা আমীর আরিফুল কবির, পেকুয়া উপজেলা আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিন । বারোবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা বদিউল আলম জিহাদী, পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান মনজু, পেকুয়া উপজেলা সেক্রেটারী ডা: নুরুল কবির,লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার। গণসংযোগের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মগনামা ইউনিয়ন জামায়াতের সভাপতি আবুজর গেফারি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!