
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো করোনা পজিটিভ একজন রোগী ভর্তি হয়েছেন। আক্রান্ত রোগী হলেন জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার মহিপুর গ্রামের আজগর আলী স্ত্রী শেফালী বেগম (৫০)।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগী শেফালী বেগম করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে আসেন এবং পরীক্ষায় তার করোনা পজিটিভ ফলাফল পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে তাকে আইসোলেশন ইউনিটে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উল্লেখযোগ্য যে, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এটিই প্রথম কোনো করোনা পজিটিভ রোগী ভর্তি হওয়ার ঘটনা, যা স্বাস্থ্য বিভাগের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সকল স্বাস্থ্যবিধি অনুসরণ করে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক