হোম » সারাদেশ » অসুস্থ ব্যক্তির খোঁজখবর নিলেন —- সাবেক এমপি লালু

অসুস্থ ব্যক্তির খোঁজখবর নিলেন —- সাবেক এমপি লালু

এম, এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাংলাদেশ কৃষকদলের কেন্দ্রীয় কমিটি সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ ব্যক্তির খোঁজখবর নিয়েছেন।
মঙ্গলবার (১৭ই জুন) দুপুরে তিনি হাসপাতালে অসুস্থ চিকিৎসাধীন কয়েকজন ব্যক্তির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসা সেবার বিষয়ে ডাক্তারদের সঙ্গে কথা বলেন । এ সময় তিনি অসুস্থ ব্যক্তিদের স্বজনদের সঙ্গেও কথা বলেন এবং ধৈর্য ও সাহস নিয়ে পাশে থাকার পরামর্শ দেন।
তার সঙ্গে শাজাহানপুর ও গাবতলীর বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। লালু রোগীদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সবসময় অসুস্থ ও অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!