
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া শেরপুরে চারটি মামলায় সাজা প্রাপ্ত আসামী আলী হাসান ওরফে রকিবুল হসান (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সারাফাত জামানের নেতেৃত্বে একদল পুলিশ গত রবিবার (০১ই জুন) দিবাগত রাতে দিনাজপুর জেলার বিরল উপজেলার চকধোবা গ্রামের আরিফুল মেম্বারের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
আলী হাসান শেরপুর উপজেলার পাকুরিয়া পাড়া গ্রামের মনসুর আলীর পুত্র। তিনি ৪টি প্রতারণা মামলায় ১ বছর করে সাজা প্রাপ্ত আসামী। সোমবার (০২ই জুন) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এসআই সারাফাত জামান জানান, ঢাকার উত্তরায় অবস্থিত বায়ার সাইন্স লিঃ এর সাথে বীজ ও কীটনাশকের ব্যবসা ছিল হাসানের। ঐ কোম্পোনী তার নিকট থেকে ৫০ লাখ টাকা দাবী করে মামলা করেন। সে মামলায় তার ১ বছরের সাজা হয়। সাজা এড়াতে তিনি দিনাজপুরে পালিয়ে ছিলেন। এছাড়া তার বিরদ্ধে আরো তিনটি মামলাতেও ১ বছর করে সশ্রম কারাদন্ডের আদেশ রয়েছে।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি