হোম » সারাদেশ » হাতীবান্ধায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ

হাতীবান্ধায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ

মিজানুর রহমান: লালমনিরহাটের হাতীবান্ধায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়েছে। গত শনিবার বিকেলে কেন্দ্রীয় কবরস্থান ও সিন্দুর্না ইউনিয়ন পরিষদ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
তীব্র গরম ও খরা ঠেকাতে হাতিবান্ধা উপজেলা শাখা পুরো বর্ষা জুড়ে গাছ লাগানোর পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। কয়েকদিন যাবত দেশব্যাপী বৃষ্টিপাত শুরু হয়েছে। তারই সুবাদে এ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে বলে শুভসংঘের বন্ধুরা জানিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন, সিন্দুর্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আরিফুল ইসলাম, হাতীবান্ধা মহিলা কলেজের ইংরেজি প্রভাষক ও কেন্দ্রীয় কবরস্থান উন্নয়ন ও সংরক্ষণ কমিটির সভাপতি নাজমুল কায়েস হিরু, সাধারণ সম্পাদক ও ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রোকনুজ্জামান সোহেল, সদস্য সেলিম উদ্দিন সুমন, আলহাজ্ব সমসের উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও হাতীবান্ধা উপজেলা স্কাউটস সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রুবেল, বাড়াইপাড়া প্রগতি যুব সংঘ মন্দিরের সভাপতি তমাল কান্তী রায়, হাতীবান্ধা উপজেলা শিশু ও যুব নেটওয়ার্কের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ বাবু, বিশিষ্ট ব্যবসায়ী ও সিনিয়র সাংবাদিক সাজু চৌধুরী, গ্রিন ভয়েসের সাংগঠনিক সম্পাদক হযরত আলী প্রমুখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!