
উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়নের চর-কালিগঞ্জ গ্রামের আতাউর রহমান ছুটু (৬৫) ইন্তেকাল করিয়াছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”। অদ্য ০১ জুন – ২০২৫ তারিখ রোববার ভোর ৫.৩০ টায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন। আতাউর রহমান ছুটু চর-কালিগঞ্জ গ্রামের সাহেদ আলী আকন্দর ছেলে এবং পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
আতাউর রহমান ছুটুর পারিবারিক সূত্রে জানা যায় সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে ভুগছিলেন। তার মৃত্যুর পর স্ত্রী সন্তান মেয়ে সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তাহার জানাজার নামাজ বাদ যোহর চরকালিগঞ্জ পুরাতন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে কবরস্ত করা হবে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক