
মোহাম্মদ জামাল শেখ , কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আযহা তথা কোরবানির ঈদের আর মাত্র কয়দি বাকি। এই ঈদের প্রধান উদ্দেশ্য স্রষ্টার সন্তুষ্টির জন্য পশু কোরবানি, যে কারণে এটিকে কোরবানির ঈদ বলা হচ্ছে, কোরবানির ঈদের অন্যতম উপকরণ দা, বটি, ছুরি ও চাপাতিসহ পশু জবাই ও মাংশ প্রস্তুুতের নানা হাতিয়ার। এখন চলছে পশু জবাই ও মাংম প্রস্তুুতের এইসব হাতিয়ার তৈরির কাজ। তাই কোরবানির ঈদকে সামনে রেখে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কামার পল্লীতে বেড়েছে কর্মব্যস্ততা।
ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কাশিয়ানী উপজেলার কামার শিল্পের কারিগররা।কোরবানির ঈদ যত ঘনিয়ে আসছে, কামার শিল্পীদের ব্যস্ততা তত বাড়ছে। হাতুড়িয়া লোহার টুংটাং শব্দে মুখর হয়ে উঠছে কামারপাড়া। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে ব্যস্ততা।
সারা বছর তেমন কাজ না থাকলেও কুরবানী উপলক্ষে কর্মব্যস্ততা আরো বেড়েছে। পশু কোরবানির জন্য তা চুরি ও চাপাতি সহ প্রয়োজনীয় সরঞ্জাম তৈরি করছেন অনেকেই। আবার কেউ কেউ পুরনো সরঞ্জামে শান দিয়ে নিচ্ছেন। প্রকার ভেদে পশুর চামড়া ছাড়ানো ছুরি ১৫০ থেকে ২০০ টাকা,দা ২৫০থেকে ৩৫০ টাকা, বটি ৩৫০থেকে ৫০০ টাকা,পশু জবাইয়ের ছুরি ৮০০ থেকে ১০০০ টাকায় পাওয়া যাচ্ছে।
উপজেলা বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা গেছে, দা, ছুরি, বটি ও চাপাতি তৈরি ও পুরাতন রমজানে শান দেওয়ায় ব্যস্ত সময় পার করছেন কামার শিল্পের সাথে সংশ্লিষ্ট শিল্পীরা। কয়লার আগুনে পুড়িয়ে লোহা পেটানো টুংটাং শব্দে মুখরে উঠছে কামারপাড়া। কেউ হাঁপড় টানছেন, কেউ তৈরি করছেন দা,বটিও চাপাতি, কেউবা হাতুড়ি পিটাচ্ছেন।
কাশিয়ানী উপজেলার শিবগাতী বাস স্ট্যান্ডের কামার বাদল ভক্ত জানান এক সময় কামারদের কদর ছিল। বর্তমানে আধুনিক মেশিনের সাহায্যে যন্ত্রপাতি তৈরি হচ্ছে। এতে আমাদের কদর কমছে। সারা বছর কাজ না থাকলেও কোরবানী উপলক্ষে কর্মব্যস্ততা একটু বাড়ছে। ফলে সারা বছরই আমাদের চলতে হয়। যে কারণে অনেকেই পেশা ছেড়ে অন্য পেশায় চলে গেছে।
কোরবানির ঈদ আসলে বাড়তি আয়ের আশায় একটু আশাবাদী হই। এ সময় আমাদের আয় রোজগার ভালো হয়।
তবে কয়লা ও লোহার দাম বৃদ্ধি পাওয়ায় দা,বটির দাম একটু বেশি পড়ছে।শিবগাতি গ্রামের বাসিন্দ রুহুল কাজী জানান আমি প্রতি বছরই কুরবানী দেই। এ বছরে কোরবানী দিব। ঈদ যত ঘনি আসছে কামারের দোকানে ব্যস্ততা তত বাড়ছে। একটু আগেই শরীয় চাপাতিতে শান দিতে এসেছি। কোরবানী’র সরঞ্জাম কিনতে আসা মনির কাজি জানান পরে কোরবানি। গরু জবাই দেওয়ার, চাপাতিতে শান্তিতে এসেছি।তবে কতবারের তুলনায় এবার মজুরি বেশি চাচ্ছে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা