
আবুল হাশেম: রাজশাহীর বাঘা থানার মাদক বিরোধী পৃথক অভিযানে চার জনকে আটক করেছে বাঘা থানা পুলিশ । গত ২৬ তারিখ (সোমবার) বাঘা থানা পুলিশের একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানাধীন আড়ানি চকসিংগা এলাকায় অভিযান পরিচালনা করে শ্রী সুমন মন্ডল (২৫),পিতা- নিমাই মন্ডল, মাতা- মৃত সন্ধ্যা রানী মন্ডল ও মোঃ জুয়েল মাহমুদ জিয়া (৪৪), পিতা- মো: জফির উদ্দিন, মাতা- মোসা-আখলিমা বেগম, উভয় সাং- চকসিংগা, থানা- বাঘা, জেলা রাজশাহী দ্বয়কে আটক করে তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন।
আরো দুইজন হলো আড়ানি ঝিনা এলাকার মোঃ টনি ইসলাম(১৯), পিতা- মোঃ আলম হোসেন, সাং- ঝিনা সরদারপাড়া (নূর নগর) ও আইনের সাথে সংঘাতে জড়িত শিশু মোঃ লামিমুল ইসলাম মৃদুল(১৭), পিতা- মোঃ লিয়াকত আলী, সাং- খাগড়বাড়িয়া, উভয় থানা- বাঘা, জেলা- রাজশাহী দ্বয়কে আটক করে তাদের কাছ থেকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
বাঘা থানার অফিসার ইনচার্জ জানান, উক্ত ঘটনা দুটির প্রেক্ষিতে দুটি মাদক মামলা রুজু করা হয়েছে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য