
রবিউল হাসান লায়ন: উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে এপেক্স ক্লাব অব জামালপুরের ৪২ তম পালাবদল সম্পন্ন হয়েছে। ২০২৫ ইং বর্ষের প্রেসিডেন্ট এপেক্সিয়ান সৈয়দ আবদুস শাফি প্রেসিডেন্ট ও এপেক্সিয়ান তাসলিমা চৌধুরী সেক্রেটারি এন্ড ডিএনই হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করেন।
শুক্রবার রাতে জামালপুর শহরের অভিজাত হোটেল ফুডজোনে এ পালাবদল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পালাবদল অনুষ্ঠানের প্রথম পর্বে ২০২৫ইং বর্ষের প্রেসিডেন্ট এপেক্সিয়ান সৈয়দ আবদুস শাফি ও সেক্রেটারি এন্ড ডিএনই এপেক্সিয়ান তাসলিমা চৌধুরীসহ বোর্ডের সকল কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান এপেক্স বাংলাদেশের জেলা গভর্নর-১ এপেক্সিয়ান তুষার কান্তি ঘোষ।
প্রথম পর্বে ৪২তম পালাবদল-২০২৫ অনুষ্ঠানে এপেক্স ক্লাব অব জামালপুর এর পাস্ট প্রেসিডেন্ট এপেক্সিয়ান মো. মঞ্জুরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট এপেক্সিয়ান এম. সায়েম টিপু। বিশেষ অতিথি এপেক্স বাংলাদেশের জাতীয় সহ-সভাপতি এপেক্সিয়ান আবু নায়েম মো. মাকছুদুর রহমান, এপেক্স বাংলাদেশের সদ্য অতিত জাতীয় সভাপতি এপেক্সিয়ান মো. আব্দুল মতিন শিকদার। সম্মানিত অতিথি এপেক্স বাংলাদেশ এর সেবা পরিচালক এপেক্সিয়ান প্রবাল চৌধুরী, এপেক্স ক্লাব অব জামালপুর এর লাইফ মেম্বার এপেক্সিয়ান হাফিজ রায়হান সাদা, লাইফ মেম্বার এপেক্সিয়ান কাফি পারভেজ, লাইফ মেম্বার এপেক্সিয়ান প্রণব বসাক সুবল, এপেক্স বাংলাদেশের ২০২৫ এর জেলা গর্ভনর-১ এপেক্সিয়ান তুষার কান্তি ঘোষ, ৪২তম পালাবদল অনুষ্ঠানের চেয়ারম্যান এপেক্সিয়ান মো. শহিদুল্লাহ। এ ছাড়াও এ সময় এপেক্স ক্লাব অব জামালপুর এর পাস্ট প্রেসিডেন্ট এপেক্সিয়ান হাজী ইউসুফ খানসহ সকল সদস্য ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
পালাবদল অনুষ্ঠানে এপেক্স ক্লাব অব জামালপুর এর প্রেসিডেন্ট-২০২৪ এপেক্সিয়ান মো. মঞ্জুরুল ইসলাম ২০২৪ বর্ষের বার্ষিক প্রতিবেদন পেশ করলে প্রতিবেদনের উপর আলোচনা শেষে প্রতিবেদনটি উপস্থিত সকলের সর্বসম্মিতক্রমে তা গৃহিত হয়। পরে এপেক্স ক্লাব অব জামালপুর এর ২০২৫ বর্ষের প্রেসিডেন্ট এপেক্সিয়ান সৈয়দ আবদুস শাফি তার আসন গ্রহন করেন এবং ২০২৫ বর্ষের বোর্ডের সকল কর্মকর্তাদের নাম ঘোষণা করেন। নাম ঘোষনার পর এপেক্স বাংলাদেশের জেলা গভর্নর-১ এপেক্সিয়ান তুষার কান্তি ঘোষ বোর্ডের সকল কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান।
২০২৫ ইং বর্ষের ক্লাব বোর্ডের কর্মকর্তারা হলেন, প্রেসিডেন্ট এপেক্সিয়ান সৈয়দ আবদুস শাফী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান শ্যামল চন্দ্র সাহা, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান মো. শহিদুল্লাহ, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট এপেক্সিয়ান মো. মঞ্জুরুল ইসলাম, সেক্রেটারি এন্ড ডিএনই এপেক্সিয়ান তাসলিমা চৌধুরী, ট্রেজারার এপেক্সিয়ান রনজিত বসাক, সার্ভিস ডাইরেক্টর এপেক্সিয়ান সুমন কুমার সাহা, মেম্বারশীফ এন্ড এটেনডেন্স ডাইরেক্টর এপেক্সিয়ান মো. নূর হোসেন, পাবলিক স্পিকিং এন্ড ডিবেডিং ডাইরেক্টর এপেক্সিয়ান রাজিব সিংহ সাহা, ফেলোশিফ এন্ড পাবলিক রিলেশন ডাইরেক্টর এপেক্সিয়ান মো. মাহবুবুর রহমান, সার্জেন্ট এট আর্মস এপেক্সিয়ান এম এ জলিল।

আরও পড়ুন
সিরাজগঞ্জে আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক মিজান গ্রে’ফ’তা’র
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা