
এম এম আর ওয়াসিম ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধি : ভৈরবে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ট্রাক চালকের মৃত্যু হয়েছে । নিহতের নাম সজিব মিয়া (২২)। সে পটুয়াখালী জেলার বাউফল থানার কাজলা গ্রামের শাহাবুদ্দিনের পুত্র । মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে । এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। জানাযায়, মঙ্গলবার দিবাগত-রাত ৩ টার দিকে নিহত সজীব মিয়া ঢাকা- সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে পৌছলে প্রকৃতির ডাকে সাড়া দিলে ট্রাক থেকে নীচে নামলে ৩/৪ জন ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে সাথে থাকা নগদ টাকা পয়সা নিয়ে পালিয়ে যায় ।
এ সময় তার ডাক চিৎকার শোনে অন্যান্য চালকরা তাকে আহত অবস্থায় স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোরে সে মারা যায়।
এ বিষয়ে নিহতের পরিবার ঘটনার সত্যতা স্বীকার করে ঘাতকদের ফাসিঁর দাবী জানান। এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ খন্দকার মোঃ ফুয়াদ রোহানী জানান, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন এবং ঘাতকদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার