হোম » সারাদেশ » মহাসড়কের জায়গা দখল করে নির্মিত স্থাপনা উচ্ছেদ করেছে সওজ

মহাসড়কের জায়গা দখল করে নির্মিত স্থাপনা উচ্ছেদ করেছে সওজ

মো:রাফাত হোসেন,কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আসাননগর এলাকায় মহাসড়কের জায়গা দখল করে নির্মিত একটি পাকা স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। সোমবার (১৯ মে) উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। সড়ক বিভাগ জানায়, স্থানীয় বাসিন্দা খায়রুল ইসলাম দীর্ঘদিন ধরে মহাসড়কের জায়গা দখল করে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণ করছিলেন। তাকে একাধিকবার মৌখিক ও লিখিতভাবে সতর্ক করা হলেও তিনি নির্মাণ কাজ বন্ধ না করায় শেষ পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন শৈলকুপার সহকারী কমিশনার (ভূমি) সিরাজুস সালেহীন। অভিযানে আরও উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী আহসান-উল-কবীর, সার্ভেয়ার সোহেল রানা এবং শৈলকুপা থানার পুলিশ সদস্যরা। সহকারী প্রকৌশলী আহসান-উল-কবীর বলেন, “মহাসড়কের জায়গা দখল করে অবৈধভাবে নির্মিত পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বারবার সতর্ক করার পরও নির্মাণ বন্ধ না করায় আমরা বাধ্য হয়েছি অভিযান চালাতে। মহাসড়কের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “সবার প্রতি অনুরোধ, দয়া করে মহাসড়কের জায়গা দখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করবেন না। প্রয়োজন হলে সড়ক বিভাগের অনুমতি নিন।” সওজ বিভাগ জানিয়েছে, মহাসড়কের আশপাশে গড়ে ওঠা সব ধরনের অবৈধ স্থাপনার বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে। একইসঙ্গে জনসাধারণকে সচেতন হওয়ার এবং আইন মেনে চলার আহ্বান জানিয়েছে

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!