
মোরেলগঞ্জ প্রতিনিধিঃ ১৫নং মোরেলগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি,মোরেলগঞ্জ পৌর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক,দৈনিক পাঞ্জেরী ও দৈনিক নাগরিকের সংবাদ পত্রিকার মোরেলগঞ্জ উপজেলা প্রতিনিধি এস কে শফিকুল ইসলাম কে ১৩/০৫/২৫ তাং রাতে হত্যার হুমকি ও শাহিনুর বেগম( বিএনপি সদস্য) অকথ্য ভাষায় গালাগালি’র অভিযোগ উঠেছে জুলাই গনহত্যাকাণ্ডে সরাসরি গুলি প্রদানকারী আওয়ামী সন্ত্রাসী জাকির বাহিনীর সদস্য জিয়াউর রহমান জিয়া ও অলিউর রহমান অলির বিরুদ্ধে।
১৩ তারিখ মুঠো ফোনে হত্যার হুমকি দেওয়া হয় এবং আমার আম্মা শাহিনুর বেগম বিএনপি সদস্য কে অকথ্য ভাষায় গালাগালি করে বলে জানিয়েছেন সাংবাদিক এস কে শফিকুল ইসলাম। এই ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে ১৩ তাং মোরেলগঞ্জ থানায় জুলাই গনহত্যাকাণ্ডে সরাসরি গুলি প্রদানকারী আওয়ামী সন্ত্রাসী জাকির বাহিনীর সদস্য জিয়াউর রহমান জিয়া ও অলিউর রহমান অলির বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী ছাত্রদল নেতা।
উল্লেখ, ১৫ নং মোরেলগঞ্জ সদর ইউনিয়ন এর ৮ নং ওয়াডের বাসিন্দা আগষ্টের পর থেকে এই সন্ত্রাসী আওয়ামী লীগ নেতা অলিউর রহমান অলি ও তার ছেলে জিয়াউর রহমান জিয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগ সদস্যদের নিয়ে নিজ বাড়ি ও নিজ দোকানে বিভিন্ন সময় দলীয় কার্যক্রম বাস্তবায়ন করার লক্ষে মিটিং করতো, যা নিষেধ করা হলে ১৩ তাং রাতে আমার জন্ম ধরী মাকে তুলে মুঠো ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ ও আমাকে হত্যার হুমকি দেয়।
১৫নং মোরেলগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি, মোড়েলগঞ্জ পৌর প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক,দৈনিক পাঞ্জেরী ও দৈনিক নাগরিকের সংবাদ পত্রিকার মোরেলগঞ্জ উপজেলা প্রতিনিধি এস কে শফিকুল ইসলাম জানান, এই হুমকির পর তিনি তার জীবনের পরিবারের সদস্যদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যতের নিরাপত্তের জন্য সাধারণ ডায়েরিভুক্ত করার জন্য সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

আরও পড়ুন
সিরাজগঞ্জে আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক মিজান গ্রে’ফ’তা’র
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা