
নিহতরা হলেন, বেলকুচি উপজেলার দৌলতপুর বাশঁতলা এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে কসাই আবুল কালাম (৪৪) ও দৌলতপুর মতি মার্কেট এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে ভ্যান চালক শাহ আলম (৪২)। এই ঘটনায় অসুস্থ অবস্থায় শহীদ এম মনসুর আলী মেডিকেলে দৌলতপুর দক্ষিণপাড়ার সোহবার আলীর ছেলে ও দৌলতপুর ইউনিয়ন পোস্ট অফিসের পোস্ট মাস্টার আবু হানিফ (৩৬) ভর্তি আছেন।
বৃহস্পতিবার (৮ মে) দুপুরে বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার রাতে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কান্দাপাড়া বাজারের বাবু ডাক্তারের হোমিও ঔষধের দোকান থেকে নেশা জাতীয় স্পিরিট কিনে পান করেন ৮ জন।
পরে তারা বুধবার বিকালে অসুস্থ হয়ে ৩ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় আবুল কালামের মৃত্যু হয়। এরপর শাহ আলমকে আশঙ্কাজনক অবস্থায় মনসুর আলী মেডিকেলে নেওয়ার পথে মারা যান।
তিনি আরও বলেন, ঘটনার পর থেকে হোমিও ঔষধ ব্যবসায়ী বাবু ডাক্তার পলাতক রয়েছেন। নিহতদের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ