
মো: রাফাত হোসেন,কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত প্রবেশের চেষ্টা করছিলেন এমন ৩৬ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে ১৪ জন নারী ও ৭ জন শিশু রয়েছে। গত বুধবার (৭ মে) মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবির তথ্যমতে, আটককৃতরা সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। তাদের মধ্যে পুরুষদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন, মনিরুল গাজী (৩৭), ইমরান মুন্সি (৪৮), উজ্জল শেখ (৩৭), সুজন দাস (২৮), জাহিদুল মুন্সি (৪০) ও তার ভাই মো. হাফিজুল (৪৯), শাহাজান গাজী (৫৮), সুমন হোসেন (২৮) প্রমুখ। এদিকে, সীমান্ত এলাকায় পরিচালিত আরেকটি পৃথক অভিযানে ৮০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, “আটক নারী ও শিশুদের নিরাপত্তার স্বার্থে যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। অন্যদিকে, আটক ১৫ জন পুরুষকে যথাযথ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হবে।” স্থানীয়রা বলছেন, সীমান্তবর্তী এই অঞ্চলে কর্মসংস্থানের অভাব, দারিদ্র্য ও চোরাকারবারীদের প্রলোভনে পড়ে অনেকেই অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করেন। তবে সংশ্লিষ্টরা মনে করছেন, এটি মানবপাচারের একটি বড় চক্রের অংশ হতে পারে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল