হোম » সারাদেশ » ধুনটে বিরোধের জেরে কৃষকের বসতবাড়ি পুড়ে দেয়ার অভিযোগে, আদালতে মামলা 

ধুনটে বিরোধের জেরে কৃষকের বসতবাড়ি পুড়ে দেয়ার অভিযোগে, আদালতে মামলা 

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে রফিকুল ইসলাম (৪৫) নামের এক কৃষকের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত ৫ই মে দিবাগত রাতে উপজেলার গোপালনগর ইউনিয়নের বাঁশপাতা গ্রামের এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষক রফিকুল ইসলাম বাদী হয়ে গত ৬ই মে মঙ্গলবার বগুড়া জেলা আদালতে ৫ ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছে।
 ক্ষতিগ্রস্ত কৃষক রফিকুল ইসলাম জানান, জমিজমা নিয়ে একই গ্রামের আব্দুর রাজ্জাক, আলামিন, আলমগীর,  মোখলেছার ও জাহাঙ্গীরের সঙ্গে দির্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে গত সোমবার রাত অনুমান ১ টা ৩০ মিনিটের  দিকে প্রতিপক্ষ গণ আমাকে হত্যার উদ্দেশ্যে শয়ন ঘরে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেয়। আমি’সহ পরিবারের লোকজন প্রানে বেঁচে গেলে পুরো ঘরবাড়ি পুড়ে ছাই হয়েছে । এতে আমার ২ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।
এ বিষয়ে রফিকুল বগুড়া জেলা জুডিসিয়ার ম্যাজিষ্ট্রেট কোর্টে প্রতিপক্ষ ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।  এ বিষয়ে বিবাদী আব্দুর রাজ্জাকের মোবাইল ফোনে একাধিক বার কল করে তাকে ফোন না পাওয়ায় মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!