
এম হিরন প্রধান : গাজীপুর কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়ন এর ৪নং ওয়ার্ডের সাত বারের নির্বাচিত মেম্বার বাবু চুনীলাল দাস পরলোক গমন করেছেন। আজ সোমবার সকাল ৮টায় বার্ধক্যজনিত কারণে তার নিজ বাড়িতে মারা যায়। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
বাবু চুনীলাল দাস ছিলেন সনমানিয়ার বিষ্ণুপুর জমিদার বাড়ির সন্তান। তিনি অল্প বয়সে ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচিত হয় এবং একটানা ৭ বার মেম্বার ছিলেন। বাবু চুনীলাল দাস মেম্বারের মৃত্যুর সংবাদে তার বাড়িতে এলাকার শতশত মানুষ আসতে থাকে। বাবু চুনীলাল দাসের মৃত্যুতে ৪নং ওয়ার্ড তথা সনমানিয়া ইউনিয়নে শোকের ছায়া নেমে আসে। বাবু চুনীলাল দাস ছিলেন চিরকুমার।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা