হোম » সারাদেশ » বগুড়ায় চুরি যাওয়া ট্রাকসহ মাছের খাদ্য উদ্ধার, গ্রেপ্তার ৩ 

বগুড়ায় চুরি যাওয়া ট্রাকসহ মাছের খাদ্য উদ্ধার, গ্রেপ্তার ৩ 

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া শেরপুর থানা পুলিশ বগুড়া থেকে চুরি হওয়া একটি ট্রাক ও ১৪ টন মাছের খাদ্য (ফিড) উদ্ধার করেছে। এ ঘটনায় চোরাচালান চক্রের ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার বাদী  সাদেকুল ইসলাম সাদেক ও আসামি হাশেম আলী (বাবু) যৌথভাবে একটি ট্রাক (রেজিঃ নং- ঢাকা মেট্রো-ট-১৬-৬২২৬) কেনেন। গত ২৯ই এপ্রিল সকালে ট্রাকটি বগুড়ার নন্দীগ্রাম থানার কাথম কোয়ালিটি ফিড মিল থেকে ১৪ টন মাছের খাদ্য (মূল্য ১৩ লক্ষ ৩৬ হাজার ৪২০ টাকা) লোড করে শেরপুরের ধুনট মোড়ে নিয়ে যাওয়া হয়। সেখানে হেলপার মোঃ আবু বক্কার সিদ্দিক নতুন একজনকে (জিয়া) ড্রাইভার বাবুর সাথে পরিচয় করিয়ে দিয়ে চলে যায়। পরে ড্রাইভার বাবুও ট্রাকটি হেলপারের দায়িত্বে রেখে বাড়ি যান। কিন্তু দুপুর ২:১৫টায় ফিরে দেখেন ট্রাক ও ফিড উধাও।
পুলিশের তদন্তে তথ্য-প্রযুক্তির সহায়তায় শেরপুরের ৩ জন আসামি ফারুক (৪৫),  হাশেম আলী (বাবু) (৪৪), আবু বক্কার সিদ্দিক (৪২),কে গ্রেপ্তার করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে নওগাঁর আত্রাই থানার সোনাডাঙ্গা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করা হয়। তবে মাছের খাদ্য আগেই বিক্রি করে দেওয়া হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে।
গ্রেপ্তারকৃত আসামীদের রবিবার (০৪ই মে) আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!