
পঞ্চগড় জেলা প্রতিনিধি : চিকিৎসা খাতের বৈষম্য দুর করতে চীনের অর্থায়নে ১ হাজার শয্যা বিশিষ্ট নির্মিতব্য মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের দাবীতে পঞ্চগড়ের বোদায় মানববন্ধন পালন করা হয়েছে। রবিবার (২০ এপ্রিল) বোদা সোনালী ব্যাংক সংলগ্ন ঢাকা- পঞ্চগড় মহাসড়কে পঞ্চগড়ের বোদা উপজেলার সর্বস্তরের সাধারন মানুষ ঘন্টাব্যাপী এ মানববন্ধন করেন।
তফিজ উদ্দিন আহম্মদ বেলালের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, আখতার হোসেন হাসান, সাধারণ সম্পাদক বনিক সমিতি বোদা, এমরান আল আমিন, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক, সফিকুল আলম টুটুল, সমাজ সেবক, তরিকুল আলম বীর মুক্তিযোদ্ধা, সিরাজুল ইসলাম মাস্টার, বোদা উপজেলা জাগপা আহবায়ক সহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন আমাদের পার্শ্ববর্তী জেলা দিনাজপুর, রংপুর ও নীলফামারীতে মেডিকেল কলেজ ও হাসপাতাল রয়েছে। এই জেলাগুলোর দূরত্ব খুবই কম এবং কাছাকাছি। কিন্তু পঞ্চগড় থেকে এই জেলাগুলোর দূরত্ব অনেক বেশি। পঞ্চগড় হাসপাতালে একজন রোগী গুরুতর আহত হয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর, দিনাজপুরে স্থানান্তরিত করা হলে মাঝপথে অনেক সময় মৃত্যু ঘটে চিকিৎসা খাতে বৈষম্যের শিকার উত্তরের এ জেলার সাধারন মানুষের দুর্ভোগের চিত্র তুলে ধরে চীনের অর্থায়নে নির্মিতব্য ১ হাজার শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড়ের বোদায় স্থাপনের জোর দাবী জানান তারা । এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে অবিলম্বে ইতিবাচক সাড়া না পেলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচী ঘোষনার হুশিয়ারিও দেন নেতারা ।

আরও পড়ুন
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা
নওগাঁয় ডেঙ্গু মশা সম্পর্কে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে ৪০০ জন দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
নওগাঁয় আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত