
চন্দনাইশ চট্টগ্রাম প্রতিনিধি: চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা পূর্ব হাছনদন্ডী ৪নং ওয়ার্ডে সৈয়দ সোলতান ফকির শাহ্ (রা:)এর ওরশ শরীফ মাহফিল পরিচালনা কমিটির উদ্যোগে সোলতান শাহ্ জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে গত (১৮ এপ্রিল)শুক্রবার বাদে এশা হইতে গভীর রাত পর্যন্ত ঈদে মিলাদুন্নবী (স.), ও ওরশ শরীফ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদে খতিব হাফেজ মাওলানা রিদওয়ানুল হক ফারুকীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সভাপতি এলডিপি দোহাজারী পৌরসভা লেয়াকত আলী।
প্রধান মেহমান ছিলেন দোহাজারী পৌরসভা এলডিপি সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। প্রধান বক্তা ছিলেন অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আলকাদেরী, বিশেষ বক্তা ছিলেন সৈয়দ রবিউল হোসেন জালালী। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের আহবায়ক কমিটির সদস্য মো. শহীদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন ৪নং ওয়ার্ডে এলডিপির সভাপতি মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, গণতান্ত্রিক যুবদলের সভাপতি আবদুল গফুর, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস, ছাত্র দলের সভাপতি আলমগীর, গণতান্ত্রিক শ্রমিকদল সভাপতি আনিছ, সাধারণ সম্পাদক আবু তৈয়ব প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন কমিটির সভাপতি জামসেদ মিয়া, সাধারণ সম্পাদক মো.পারভেজ। মাহফিলে হাসান রেজার তকরীর শোনার জন্য গভীর রাত পর্যন্ত ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক