
পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় ঢাক-ঢোল, নাচে-গানে, আনন্দ উৎসাহ আর শোভাযাত্রার মধ্য দিয়ে দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বোদা উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে বোদা মডেল পাইলট সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রথম অধিবেশনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু।
এর আগে, উপজেলার ১০ ইউনিয়নের নেতাকর্মী ও সমর্থকেরা বাদ্যযন্ত্রের সাথে শোভাযাত্রা নিয়ে মাঠে উপস্থিত হলে সেখান থেকে এক আনন্দ মিছিল বের করে। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্কুল প্রাঙ্গণ এসে শেষ হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক আফাজুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব আসাদুল্লাহ আসাদের সঞ্চালনায় সম্মেলনের প্রথম অধিবেশেনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
তিনি জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়ানোর মধ্যে দিয়ে উদ্ভোধন করেন এ নেতা।
১৯ বছর পরে এই সম্মেলনে সভাপতি ও সাংগঠনিক সম্পাদক এই দুটি পদে নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্ধারিত হবে। এর মধ্যে সাধারণ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আসাদুল্লাহ আসাদের জয় নিশ্চিত বলে জানা যায় । অন্যদিকে সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে সাত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় আছেন দলের আহবায়ক আফাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান। সাংগঠনিক সম্পাদক পদে বোদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল আলম প্রধান রিয়েল, ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু রায়হান রাফি, চন্দনবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি সাজ্জাদ করিম, সাকোয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন শামীম, উপজেলা কৃষকদলের আহবায়ক দেলোয়ার হোসেন।
এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি- রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ সহ বোদা উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার