হোম » সারাদেশ » জেলা মডেল প্রেসক্লাব, গাইবান্ধা’র কমিটি গঠন রানা সভাপতি, সিরাজ সম্পাদক নির্বাচিত

জেলা মডেল প্রেসক্লাব, গাইবান্ধা’র কমিটি গঠন রানা সভাপতি, সিরাজ সম্পাদক নির্বাচিত

গাইবান্ধা প্রতিনিধি: সব ধরনের অনৈতিকতার ঊর্ধ্বে ওঠে এবং উন্নয়ন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে পথ চলা শুরু করলো জেলা মডেল প্রেসক্লাব গাইবান্ধা।  ১৯ এপ্রিল (শনিবার) গাইবান্ধা জেলা শহরের প্রফেসর কলোনির অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও কন্ঠ ভোটের মধ্য দিয়ে কার্যনির্বাহী পরিষদ (২০২৫-২০২৮) গঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে রানা ইস্কান্দার রহমানকে সভাপতি ও শাহজাহান সিরাজকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
তিন বৎসর মেয়াদে গঠিত এই কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মাহবুব মিয়া, সহ-সভাপতি ছালাম আশেকী, সহ-সভাপতি মেহেদী হাসান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মিয়া লাকু, যুগ্ম সাধারণ সম্পাদক সালাম সান ডেমিরেল রুবেল, সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান তুহিন, কোষাধ্যক্ষ সুজা মিয়া, দপ্তর সম্পাদক আবু বক্কর সিদ্দিক, প্রচার সম্পাদক সাগর রহমান, ক্রীড়া সম্পাদক মাহমুদ হাসান রিয়াদ, সাহিত্য সম্পাদক এ কে এম নুরুল আমিন।
এছাড়া কার্যকরী সদস্য পদে রয়েছেন জাকারিয়া হাসান সুমন, মনিরুল ইসলাম মনির, মোস্তফা কামাল সুমন, শাহ আলম মিয়া কিনু, এস এম মিজানুর রহমান ও মনিরুল হক।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!