
রায়হান আলীঃ শুক্রবার ছুটির দিনে গুরুতর অসুস্থ হয় একটি হাতি। উল্লাপাড়া উপজেলার আলিপুর গ্রামের হাতির মালিক জাহাঙ্গীর আলমের হাতিটি সকালে মুত্রথলির রাস্তা বন্ধ হওয়ায় যন্ত্রণায় ছটফট করতে থাকে। কোন উপায় না পেয়ে হাতিটি বাচাঁতে ছুটির দিন যোগাযোগ করে উল্লপাড়া প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে সেখানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শেখ এম এ মতিন এর আশ্বাসে পরে বেলা ১২ টার সময় নিয়ে আসে। প্রাণিসম্পদ কর্মকর্তা এম.এ মতিন ও ভেটেরিনারি হাসপাতাল সার্জন টি,এম হাবিবুর রহমান ২ ঘণ্টার চেষ্টায় হাতিটির সফলভাবে অপারেশন করে। এতে হাতিটি সুস্থ হয়ে যায়।
হাতির মালিক জাহাঙ্গীর আলম বলেন শুক্রবার ছুটির দিনেও উল্লাপাড়া প্রাণিসম্পদ অফিসে চিকিৎসা করাতে পেরে তার হাতিটি গুরুতর অসুস্থ থেকে সুস্থ হয়েছে। এ বিষয়ে উল্লাপাড়া প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শেখ এম.এ মতিন বলেন গুরুতর অসুস্থ হাতি যখন এমন খবর শুনতে পাই, তখন মানবিক দিক ও নিজের দায়িত্ববোধ থেকেই চিকিৎসা সেবা দিচ্ছি। হাতিটি সুস্থ করতে পেরে তিনি অনেক আনন্দিত বলে জানান।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল