
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃবগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়ন জামাতের সেক্রেটারী হাফেজ সরোয়ার হোসেন এর ভাইকে ৭৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ই এপ্রিল) ভোর ৬ টার দিকে মাদক ব্যবসায়ী মোঃ গোলাম মোস্তফা (৪৫),কে শেরপুর থানার ১০ নং শাহবন্দেগী ইউপির অন্তর্গত খন্দকারটোলা সাকিনস্থ ধুনট মোড় সংলগ্ন পশ্চিম পার্শ্বে আল-আরাফাত হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর হইতে অবৈধ মাদকদ্রব ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ৭৫ গ্রামসহ গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত গোলাম মোস্তফা উপজেলার খানপুর ইউনিয়নের মৃত আকবর আলীর ছেলে এবং খানপুর ইউনিয়ন জাামাতের সেক্রেটারী হাফেজ মোঃ সরোয়ার হোসেন এর বড় ভাই। অবৈধ মাদকদ্রব্য ৭৫০ পিচ্ ইয়াবা ট্যাবলেটসহ আসামীকে বগুড়া জেলার শেরপুর থানা পুলিশের হাতে আটক মামলা দায়ের এবং বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু