হোম » সারাদেশ » বগুড়া ধুনটে রাস্তায় পড়ে থাকা অসুস্থ বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি, প্রশংসায় ভাসছে ছাত্রদল 

বগুড়া ধুনটে রাস্তায় পড়ে থাকা অসুস্থ বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি, প্রশংসায় ভাসছে ছাত্রদল 

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে অসুস্থ অবস্থায় রাস্তায় পড়ে থাকা এক ব্যাক্তিকে উদ্ধার করে চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতালে ভর্তি করেছেন উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। গত মঙ্গলবার ১৫ই এপ্রিল রাত ৯ টার দিকে পৌর এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন তারা। ছাত্রদলের এমন মানবিক কাজ সচেতন মহলে প্রশংসিত হয়েছে। সাধারণ শিক্ষার্থী অনেকেই মনে করছেন, এ ধরনের কর্মকাণ্ড অন্য শিক্ষার্থী ও সংগঠন গুলোর জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে।
উপজেলা ছাত্রদল নেতা আলম হাসান বলেন, মঙ্গলবার সন্ধ্যায় সাংগঠনিক কাজ শেষে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে শহিদ মিনারের সামনে আসলে একজন বৃদ্ধ মানুষকে গুরুতর অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। তখন কাছে এগিয়ে গিয়ে আশেপাশের মানুষকে জিজ্ঞেস করলে তারা জানায় লোকটি বিকেল থেকে সেখানে অসুস্থ অবস্থায় পড়ে আছে। রাস্তা দিয়ে পথ চলতি মানুষ গেলেও তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করতে সাহস দেখায়নি জনসাধারণের কেউ। পরে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে অটোরিকশা যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা করি। সেখানে চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় ঔষধের ব্যবস্থা করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
পরে তার পরিচয় জানতে চাইলে তিনি জানায়, তার নাম আব্দুর রশিদ মিয়া। সে পার্শ্ববর্তী সারিয়াকান্দি উপজেলার গনকপাড়া এলাকার বাসিন্দা। বৃদ্ধের দেয়া তথ্যমতে সারিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সাথে যোগাযোগ করে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। উদ্ধারের পরপরই পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আওয়ামী দুঃশাসনের আমলে অমানবিকতার যে নজির দেখেছি আমরা, সেই অন্ধকার দূর করতে মানবতার আলো ছড়িয়ে দিতে চায় জাতীয়তাবাদী ছাত্রদল। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে মানবতা প্রতিষ্ঠিত হোক প্রতিটি হৃদয়ে। নিরাপদ থাকুক সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ। রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, মানুষের পাশে দাঁড়ানোর জন্য—আজ সেটা প্রমাণ করলেন ছাত্রদল।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!