হোম » সারাদেশ » রৌমারীতে বাংলাদেশ স্কাউটস ২০২৫ দিবস পালিত

রৌমারীতে বাংলাদেশ স্কাউটস ২০২৫ দিবস পালিত

কুড়িগ্রাম  প্রতিনিধিঃ ‘আগামীর প্রজন্ম’  সাহসী ও দায়িত্বশীল  এই প্রতিপাদ্য  সামনে রেখে নানা কর্মসূচীর মধ্য দিয়ে  রৌমারীতে বাংলাদেশ স্কাউটস ২০২৫ দিবস পালিত হয়েছে। গতকাল( ৮ এপ্রিল) বাংলাদেশ স্কাউটস কর্তৃক আয়োজনে উক্ত দিবসটি পালিত হয়।
স্কাউটস  ও পতাকা উত্তোলন শেষে রৌমারী সরকারি উচ্চ বিদ্যালয় গেট থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে মিলিত হয়। র‍্যালিতে উপস্থিত ছিলেন মো. মিজানুর রহমান কমিশনার, বাংলাদেশ স্কাউটস, রৌমারী উপজেলা ও  প্রধান শিক্ষক কোমরভাঙ্গি উচ্চ বিদ্যালয়, মো. খলিলুর রহমান, সম্পাদক বাংলাদেশ স্কাউটস রৌমারী, মো. আব্দুস সালাম, প্রধান শিক্ষক, ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়, মোছা.শামিমা আকতার,  প্রধান শিক্ষক”রৌমারী বালিকা উচ্চ বিদ্যালয়, মো. রেজাউল করিম রিজু, প্রধান শিক্ষক রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোয়াক্ষের আলম সোনা এএল টি বাংলাদেশ স্কাউটস ও সাবেক কমিশনার রৌমারী,  মো. কামরুজ্জামান উড-ব্যাজার  এবং সাবেক সম্পাদক রৌমারী, স্কাউটার মোখলেছুর রহমান, শহিদুল ইসলাম, উম্মে সালমা, শহিদুল ইসলাম, লাইলি আকতার, মো: আব্দুল মালেক, কাব-লিডার বাংলাদেশ স্কাউটস রৌমারী এবং উপজেলার কাব-স্কাউটস শিক্ষার্থী বৃন্দ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!