
এইচ এম রুহুল কাদের , চকরিয়া : ফিলিস্তিনে ইসরাইলি গনহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রজনতা ও ইসলামিক সংগঠনগুলো ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলটি শুরু হয় সোমবার সকাল ১০ টায়। বিক্ষোভ মিছিলটি চকরিয়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা শপিং সেন্টারের সামনে শেষ হয় । বিক্ষোভ মিছিলে স্লোগান ছিল- অস্ত্র ধরো অস্ত্র ধরো ফিলিস্তিন স্বাধীন কর। ইসরাইলি পণ্য বয়কট করো, ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে। পরে এক সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে জামায়াত ইসলামী, ছাত্রশিবির, ইসলামিক সংগঠন, ছাত্রজনতা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফিলিস্তিনিদের পক্ষে ইজরাইলিদের বিরুদ্ধে বক্তব্য প্রদান করেন। নেতৃবৃন্দের মধ্যে চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারী মাওলানা কুতুবউদ্দিন হেলালি, ছাত্র শিবিরের সভাপতি ইব্রাহিম ছিদ্দিক ফারুক, মাসুমুল হাকিম, সাঈদ হাসান, মোবারক হোসেন জিহান, শামসুল আলম সাঈদী প্রমূখ।
এছাড়া জোহর ও আছরের নামাজ বাদ ইসলামী তৌহিদি জনতা বিক্ষোভ মিছিল করে।

আরও পড়ুন
জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী মাদক কারবারি গ্রেফতার
পীরগঞ্জের রসুলপুর মাহতাবিয়া স্কুল অ্যান্ড কলেজের দায়িত্ব হস্তান্তরে অনিয়মের অভিযোগ
গোপালগঞ্জের কাশিয়ানীতে মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত