
চকরিয়া প্রতিনিধি: মধ্য রাতে বাড়ি থেকে তুলে নিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে প্রকাশ্যে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে । চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম , বিএনপি নেতা সাইফুলের নেতৃত্বে সংঘবদ্ধ একটি চক্রের বিরুদ্ধে । এই অকথ্য নির্যাতনে আহত হয়েছে কাকারা ৮নং ওয়ার্ড কর্মকার পাড়ার রাখাল কর্মকারে পুত্র কাঞ্চন কর্মকার(৩৭) তার স্ত্রী লক্ষী কর্মকার(৩৬) সুজন কর্মকার, সাধন কর্মকার । নির্যাতনের পরে আবার জোরপূর্বক খালি স্টাম্পে দস্তখত নিয়েছেন ।
অভিযোগ সূত্রে আরো জানাযায়,শুক্রবার (৪ এপ্রিল) রাত ১০টার দিকে বাড়ি থেকে তুলে নিয়ে কর্মকার পাড়া(কামার পাড়া) সলিমুল্লাহ দোকানের সামনে মদ্যপানের মিথ্যা অপবাদ দিয়ে বেধড়ক মারধর করে । নির্যাতনের পরে চিকিৎসার জন্য পর্যন্ত বাড়ি থেকে বের হতে দেয়নি । পরেরদিন রাতে কোনোরকম পালিয়ে চিকিৎসা করে থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান।
দ্রুত বাড়ি-ঘর ত্যাগ করে চলে না গেলে বাড়ি-ঘর জ্বালিয়ে দেয়ার হুমকি দিয়ে আসছে । এঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে । মব সৃষ্টিকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান ক্ষতিগ্রস্ত পরিবার । এই ঘটনায় লক্ষী কর্মকার বাদি হয়ে শফিকুল ইসলাম ও সাইফুল ইসলামের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।
এইব্যাপারে অভিযুক্ত বিএনপি নেতা শফিকুল ইসলামের কাছে জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও কল রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অভিযোগ খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল