
এম,এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম এর সঙ্গে স্বপ্ন সিঁড়ি ছাত্র কল্যাণ সংঘের ধুনট উপজেলা (শাখা)র নবগঠিত কমিটির সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেছে। শনিবার (২৯শে মার্চ) দুপুরে থানা চত্বরে স্বপ্ন সিঁড়ি ছাত্র কল্যাণ সংঘের সকল কমিটি নেতৃবৃন্দ (ওসি) মহোদয়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় উপস্থিত ছিলেন স্বপ্ন সিঁড়ি ছাত্র কল্যাণ সংঘের বগুড়া ধুনট শাখার সভাপতি আরাফাত হোসাইন,সাধারণ সম্পাদক জাকির হোসেন । এসময় উপস্থিত ছিলেন ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি ও ধুনট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম,এ রাশেদ। আরো উপস্থিত ছিলেন স্বপ্ন সিঁড়ি ছাত্র কল্যাণ সংঘের সাংগঠনিক সম্পাদক শাহেদ আল হাবিব (রাবি), আল ইমরান শাওন (ঢাবি), রায়হানুল ইসলাম (ঢাবি), শাওন ইসলাম (শেকৃবি), নাজমুল হক নাসিম (চবি) , সজিব হোসেন (জবি), জাফর ইকবাল(ঢাবি) প্রমূখ

আরও পড়ুন
শিবগঞ্জ সীমান্তে বিপুল পরিমান ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ
আলফাডাঙ্গায় ইসলামী ছাত্রশিবিরের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
টঙ্গীতে দুটি ওয়াশিং কারখানার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করেছে তিতাস