
চকরিয়া প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়ন শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত । মঙ্গলবার ( ১৮ মার্চ) ডুলহাজারা আরবিয়া মারুফিয়া মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন, ইউনিয়নের প্রধান উপদেষ্টা মাওলানা শহিদুল ইসলাম,প্রধান আলোচক ছিলেন, উপজেলা সাধারণ সম্পাদক এইচ এম রুহুল কাদের । বিশেষ অতিথি ছিলেন, ইউনিয়নের উপদেষ্টা মোহাম্মদ এহসানুল হক, উপদেষ্টা মোহাম্মদ খোবাইব আজম। ইউনিয়ন সভাপতি তাওহীদুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাফেজ জয়নাল আবেদীনের পরিচালনায় অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। পরে ৫ থেকে ৯নং ওয়ার্ডের আংশিক কমিটি ঘোষণা করেন উপজেলা সাধারণ সম্পাদক এইচ এম রুহুল ।
এসময় বক্তারা বলেন, মাহে রমজানের পবিত্রা রক্ষার্থে অধীনস্থ শ্রমিকদের কাজের সময় কমিয়ে দিন । ঈদের পূর্বে শ্রমিকদের বেতন-বোনাস প্রদান করতে হবে । বক্তারা আরো বলেন, শ্রমিকদের উপর জুলুম করে পৃথিবীতে কোনো শক্তি সফল হয়নি, বরং চরম লাঞ্ছিত হয়েছে । সুতরাং শ্রমিকদের জুলুমকারীদের উপর আল্লাহর গজব অনিবার্য বলে মন্তব্য করেন বক্তারা।

আরও পড়ুন
অপবাদ দিয়ে জমি দখলের চেষ্টা? সোনারগাঁয়ে বিএনপি নেতার অভিযোগ
মির্জাপুরে নিখোঁজ তিনদিন পর নদীর পাড়ে মিললো মহিলার লাশ
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার