হোম » সারাদেশ » সংস্কারের নামে আর নির্বাচন বিলম্ব করা যাবে না– রেজাউল করিম বাদশা

সংস্কারের নামে আর নির্বাচন বিলম্ব করা যাবে না– রেজাউল করিম বাদশা

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ দেশকে সংকট থেকে বাঁচাতে নির্বাচনের কোনো বিকল্প নেই, এমন কথা জানিয়ে বগুড়া জেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়ব রেজাউল করিম বাদশা বলেছেন, সংস্কারের নামে আর নির্বাচন বিলম্ব করা যাবে না। বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়ন বিএনপির তিনটি ওয়ার্ড কমিটির যৌথ উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে।
বিএনপিকে যদি জনগণ আগামী দিনে দেশ পরিচালনার সুযোগ দেয় তাহলে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি অবশ্যই আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে গুম—খুন নির্যাতনের বিচার করা হবে। বিগত ১৬ বছর স্বৈরাচারবিরোধী আন্দোলনে যারা গুম—খুনের শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং জুলাই বিপ্লবে যাদেরকে হত্যা করা হয়েছে, সেই হত্যার বিচার অবশ্যই আমরা করব, ইনশাআল্লাহ। তাই দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে এক থাকার আহবানও জানান তিনি।
জনগণ ভোটাধিকার প্রয়োগ করার জন্য অধীর অপেক্ষায় আছে। এই অধিকার প্রয়োগ করতে অন্তর্বর্তী সরকার দ্রুত জাতীয় নির্বাচন না দিলে মানুষ আবার বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে বলে বিশেষ অতিথির বক্তব্যে মন্তব্য করেছেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খাঁন রুবেল। সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিবুল করিম রাফির সভাপতিত্বে ও সদর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন মানিকের পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডঃ সৈয়দ জহুরুল আলম।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আল আমিন পেস্তা, দপ্তর সম্পাদক কামাল হোসেন,যুবদল নেতা গোলাম মোস্তফা, বিএনপিনেতা আতাউর রহমান টুকু, আব্দুল বাসেদ, শাহ আলম জনি, আতিকুর রহমান আতিক, আকমল হোসেন সজল, জামিল হোসেন মিষ্টার, আতাউর রহমান মিঠু, আব্দুর রাজ্জাক, স্বপন মাষ্টার, আবু বক্কর সিদ্দিক, মতিউর রহমান, এনামুল হক, আহসান হাবিব হারুন, মুন্টু মিয়া, মোশারফ হোসেন হিরু, ইয়াকুব আলী রিপন, ছাত্রনেতা সামিউল হক লিছান, ইমদাদুল হক, রিপন, নাহিদ, জামিল হোসেন, আরিফুল ইসলাম আরিফ, রেদওয়ান হোসেন আকিব, সাকিবসহ নিশিন্দারা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শেষে দেশ ও জাতির কল্যান কামনা করে এবং জিয়া পরিবারের সবার সুস্বাস্থ্য ও সুস্থ্যতা কামনা করে দোয়া পরিচালনা করেন নিশিন্দারা ইউনিয়ন বিএনপির ধর্মীয় সম্পাদক শাহিন খন্দকার।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!