হোম » সারাদেশ » মহাখালী মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

মহাখালী মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

এম হিরন প্রধান: রাজধানীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মহাখালী মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থী- ২০২৫ এর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মার্চ) সকাল ১১টায় বিদ‍্যালয় হল রোমে এ বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ অমিদুর রহমান। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আবুল মোতালিব মাহমুদ, মোঃ হিরন মোল্লা, আনোয়ার হোসেন, কাকলী বেগম, ফাতেমা আক্তার শিল্পী প্রমুখ।

মিলাদ ও দোয়ার মাহফিল পরিচালনা করেন মহাখালী গাউছেল আজম মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ অমিদুর রহমান, শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমরা পরীক্ষার দিন মাথা ঠাণ্ডা রেখে প্রশ্নপত্র ভালোভাবে পড়ে উত্তর লিখবে। তোমরা ভালো রেজাল্ট করে নিজের যোগ্যতা অর্জন করে ভালো কলেজে ভর্তি হয়ে নিজের ও পরিবারের বাবা-মা এবং বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে। বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক মোঃ জিয়াউল হক, আমর চন্দ্র দত্ত, ড. মাও. শফিকুল ইসলাম, রহিমা আক্তার। অনুষ্ঠান উপস্থাপনা ছিলেন, শিক্ষক মোঃ মোতালেব হোসেন।

পবিত্র কোরআন তেলাওয়াত করেন, মোঃ সিয়াম। মানপত্র পাঠ করেন, তাসনুভা আক্তার কেয়া। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, ১০ম শ্রেণীর ছাত্র, মোতালিব হোসেন, বিদায়ী শিক্ষার্থী নিপা আক্তার, মোঃ আবদুল্লাহ। বিদায়ীদের উপদেশ মূলক বক্তব্য রাখেন সাবেক ছাত্র, দ্বীন ইসলাম। এ সময় বিদ্যালয় অভিভাবক, শিক্ষক, সাধারণ ছাত্র/ছাত্রী ও ২০২৫ সালের বিদায়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!