
মো: সবুজ ইসলাম,রাণীশংকৈল :-ঠাকুরগাঁওয়ের হরিপুরে রাতের আঁধারে গরু বলে ঘোড়ার মাংস বিক্রির চেষ্টার খবর পেয়ে মাংস বিক্রেতা মোটরসাইকেল, জীবিত ঘোড়া আর মাংসসহ ঘোড়ার মৃত শাবক রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১৫ মার্চ) রাতে উপজেলার বটতলীর দেহট্র গ্রামে একটি ভুট্টা ক্ষেতের পাশে ঘোড়া জবাই করা হয়। এমন খবরে স্থানীয় গ্রামবাসী উপস্থিত হলে এসব জিনিস রেখে পালিয়ে যায় অভিযুক্তরা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, দেহট্র গ্রামের রনজু ও মেহেদী এ ঘটনার সঙ্গে জড়িত। এরা ঘোড়ার মাংসকে গরুর মাংস হিসেবে বিক্রি করছে বলে বহুদিন ধরে অভিযোগ ছিল। আজ তা হাতেনাতে ধরা পড়ল। বটতলী গ্রামের সোহেল বলেন, গ্রামের লোকজন বটতলীর ভুট্টা ক্ষেত থেকে জবাই করা ঘোড়াটি বটতলী মোড়ে এনে জনসম্মুখে প্রকাশ করেছে। একই গ্রামের আরেক বাসিন্দা রাজু বলেন, এমন ঘৃণ্য কাজের সঙ্গে যারাই জড়িত সবার শাস্তির দাবি করছি।

আরও পড়ুন
ধুনটে পানি শূন্য উপজেলা পরিষদ পুকুর, উন্নয়নে নেই প্রশাসনের কোনো পরিকল্পনা
রেললাইনের পাশে মিলল কলেজ শিক্ষকের মরদেহ
সিরাজগঞ্জে গোয়াল ঘরের তালা ভেঙ্গে এক রাতে ৫টি গরু চুরি