
গোলাম রব্বানী দুলাল, আদমদীঘি উপজেলা প্রতিনিধি ঃ বগুড়ার সান্তাহার পৌর শহরে সম্প্রতি সারাদেশে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ ও ধর্ষকের বিচার নিশ্চিতের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সান্তাহার শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
(১১ মার্চ) মঙ্গলবার বেলা ১১টায় সান্তাহার পৌর শহরের রেলগেট চত্বরে স্বাধীনতা মঞ্চ থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা তুমি কে, আমি কে, আছিয়া আছিয়া, একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর, ধর্ষকদের বিরুদ্ধে আগুন জ্বালো এক সাথে, আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই, সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে, এমন নানা প্রতিবাদী স্লোগান দিতে থাকেন।
প্রতিবাদ মিছিল শেষে রেলগেট চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন তামজিদ, মোবারক, আনাম, সুচনা, নেহা, খাতিজা প্রমুখ। বক্তবে্য বক্তারা বলেন ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি অথবা জনসমক্ষে পাথর ছুড়ে ধর্ষকের মৃত্যু নিশ্চিত করার দাবী জানান।

আরও পড়ুন
প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর
বগুড়ার মহাস্থানে গলি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, তদন্তে পিবিআই
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৫৯০ পিস ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার