
এম আর ওয়াসিম ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাস্তা ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে ভ্র্যাম্যমান আদালতের অভিযান শুরু হয়েছে । গতকাল শনিবার বেলা ১১ টার থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রট শবনম শারমিন ভ্র্যাম্যমান আদালত পরিচালনা করে ভৈরববাজারে বিভিন্ন সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে এ অভিযান পরিচালনা করে ।
এ সময় তিনি অবৈধ দখলকারীদের সতর্ক করেন। এছাড়াও শুক্রবার রাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে অভিযান পরিচালনা করেন । এ সময় ভ্র্যাম্যমান আদালতের অভিযান দেখে অনেক ব্যবসায়ীরা দোকান বন্ধ করে পালিয়ে যায় । এ সময় দ্রব্যমূল্য তালিকা না টানানো এবং মূল্য বেশি রাখায় ২ ব্যবসায়ীকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ রেদওয়ান আহমেদ রাফি, উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা- কর্মীরা সাথে ছিলেন । এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রট শবনম শারমিন জানান,দ্রব্য নিয়ন্ত্রণে রাখা ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল