
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়নগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা শিল্পনগরী এলাকায় কাগজের ভারী রোলার (মন্ড) চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম মো. নাজমুল হাসান (৩৫)। গত বুধবার বিকেলে মেঘনা শিল্পনগরী এলাকার বসুন্ধরা পেপার মিলস কারখানায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নাজমুল কুমিল্লা জেলার দ্বেবিদার উপজেলার অনন্তপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। বর্তমানে সে বসুন্ধরা পেপার মিলেই থাকতেন।
নিহতের সহকর্মী মোহাম্মল আলী জানান, বসুন্ধরা পেপার মিলে তারা চাকরি করি। বুধবার বিকেলে কারখানায় কাগজের রোলার (মন্ড) এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিলেন। ওই সময় নাজমুল হাসান সামনে পড়ে গিয়ে রোলারের চাপা পড়ে গুরুত্বর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নেয়ার পর ওইখানে অবস্থার অবনতি হলে দ্রæত উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, নিহত নাজমুল হাসানের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন জানান, এ বিষয়ে এখনো থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য