হোম » সারাদেশ » “হোসেনপুরে সড়ক দুর্ঘটনা” প্রাপ্তি আইডিয়াল স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী নিহত

“হোসেনপুরে সড়ক দুর্ঘটনা” প্রাপ্তি আইডিয়াল স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী নিহত

শাহজাহান সাজু কিশোরগঞ্জ:  কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় অটোরিকশার চাপায় নোহা আক্তার (৭) নামে প্রথম শ্রেণির এক ছাত্রী মারা গেছে। মঙ্গলবার দুপুরের দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। নিহত নোহা আক্তার হোসেনপুর উপজেলার দক্ষিণ গোবিন্দপুর এলাকার প্রাপ্তি আইডিয়াল স্কুলের শিক্ষার্থী।
স্কুলের প্রধান শিক্ষক কানিজ ফয়জুন্নাহার বীথি শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত নোহা দক্ষিণ গোবিন্দপুর গ্রামের প্রবাসী নজরুল ইসলামের মেয়ে। স্কুলের সম্মুখে গোবিন্দপুর চৌরাস্তা-কিশোরগঞ্জ পাকা সড়কে একটি অটোরিকশা তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় অটোচালক দিদার মিয়া অটোরিকশা ও তার ব্যবহৃত মোবাইল ফোন ফেলে পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করে। হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ছাড়াও অটোরিকশা জব্দ করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!