
ফুলবাড়ী প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরন, ইউএনও এর নাম ভাঙ্গিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজি, সহকারী কমিশনর (ভুমি)র বালু মহল বন্ধের অভিযানে বাঁধা প্রদানসহ সম্প্রতি সময়ের আইনশৃঙ্খলা বিষয় নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এর সাথে উপজেলার সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
গত (১৫ ফেব্রয়ারী) শনিবর সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কামাহ তমাল এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী,ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. হারুন-উর-রশীদ,থানা প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন,ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারন সম্পাদক ওয়াহেদুল ইসলাম ডিফেন্স,উপজেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ,আবু শহীদসহ প্রতিষ্ঠান গুলোর নেতৃবৃন্দ ও সাধারন সদস্যগন।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন , ফুলবাড়ী উপজেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও আমার নাম ভাঙ্গিয়ে বিভিন্ন মহলে সুবিধা ভোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। কোন অবস্থায় কাউকেও ছাড় দেওয়া হবে না। কিছু প্রমান সংগ্রহ করা হয়েছে। দ্রæত সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। কোন অন্যায়কারীকে ছাড় দেওয়া হবে না। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগীতা কামনা করছি।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল