
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে আমিনুল ইসলাম রানা (৪৮) নামে এক ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত সোমবার রাতে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চিথুলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম গোসাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও চিথুলিয়া গ্রামের ইসমাইল হোসেন আকন্দের ছেলে।
পুলিশ জানা যায়, গত ২০১৮ সালের ১১ ডিসেম্বর বিএনপি দলীয় সাবেক এমপি গোলাম মোহাম্মাদ সিরাজের গাড়িবহরে হামলা, ভাঙচুর ও ককটেল হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদি হয়ে ২০২৪ সালের ৮ অক্টোবর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় সহ আরও তিনটি নাশকতা মামলার অজ্ঞাত আসামি আমিনুল ইসলাম রানাকে গ্রেপ্তার করা হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম জানান, বিএনপি নেতার দায়েরকৃত মামলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল