
এম আর ওয়াসিম: ভৈরব ভৈরবে পঞ্চবটি ও লক্ষ্মীপুরে একই দিনে পৃথক ঘটনায় ২ শিক্ষার্থী ফাসিঁতে ঝুলে আত্মহত্যা করেছে । পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আজ মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করে। পুলিশ ও স্থানীয়রা জানায়,পঞ্চবটি গ্রামের আঃ রাজ্জাকের কন্যা অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া প্রেমিকের সাথে অভিমান করে গভীর রাতে নিজ ঘরে ফাসিঁতে ঝুলে আত্মহত্যা করেছে । তাছাড়া লক্ষ্মীপুর গ্রামে আজ সকালে তরকারিতে মাটি থাকাকে তুচ্ছ মায়ের সাথে অভিমান করে করে মিঠুন মিঠুন মিয়ার কন্যা জিমহা নামে ৭ ম শ্রেণীর শিক্ষার্থী নিজ গৃহে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।
ভৈরব থানার উপ- পরিদর্শক তন্ময় মন্ডল জানান,জান্নাতুল মাওয়া প্রবাসী ১ যুবকের সাথে প্রেমের সম্পর্ক ছিলো । প্রেমিকের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে বলে জানা গেছে । এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রোহানী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জগন্নাথপুর গ্রামের মিঠুন মিয়ার কন্যা ৭ম শ্রেণীর শিক্ষার্থী জিমহা মায়ের সাথে অভিমান করে নিজ গৃহে ফাসিতেঁ ঝুলে । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে । ফাঁসিতে ঝুলার সময় তার ভাবি ও মা ঘরে ছিলোনা। মরদেহ ২ টি ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক ২ টি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন
সান্তাহারে শিশু হত্যায় ঘটনায় মামলা
পদ্মা ভাঙন থেকে চারঘাট-বাঘা রক্ষায় জরুরি প্রকল্প: চকরাজাপুরে কাজের শুভ উদ্বোধন
নলডাঙ্গায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন