
রবিউল হাসান লায়ন: অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় জামালপুরে চার ইটভাটাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার সকাল থেকে জামালপুর পৌরসভার ডাকপাড়া ও জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর।
ওই এলাকার স্টার, স্টার ওয়ান, কিংস এবং রুপালী ব্রিক্স নামের ৪ ইটভাটাকে পরিবেশের ক্ষতি সাধন করার অভিযোগে জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমির নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে পানি দিয়ে আগুন নিভিয়ে, ভেকু দিয়ে ভাটাগুলো ধ্বংস করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য