
রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চেয়ারম্যান সেলিনা মির্জা মুক্তি কে আটক করেছে র্যাব ৪ এর সদস্যরা। সেলিনা মির্জা মুক্তি পলাশডাঙ্গা যুব শিবিরের সর্বাধিনায়ক প্রয়াত সাংসদ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জার মেয়ে ও উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। সে ২০২৪ সালে উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়।
জানা যায় শনিবার রাতে সেলিনা মির্জা মুক্তি কে ঢাকা মিরপুর তার বাসায় থেকে র্যাব ৪ এর একটি দল আটক করে নিয়ে যায়। পরে ঢাকার পল্লবী থানায় হস্তান্তর করেন। বিষয়টি নিশ্চিত করে পল্লী থানার ডিউটি অফিসার এসআই মোঃ ইব্রাহীম খলীল জানান সেলিনা মির্জা মুক্তি কে আটক করে র্যাব থানায় হস্তান্তর করছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা