
মোরেলগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মোড়লগঞ্জ উপজেলা পৌর ও কলেজ শাখার উদ্যোগে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শেখ হাসিনা সরকারের শাসনামলে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে এবং জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে ছাত্রদলের “March for Justice” এবং প্রতিষ্ঠানের প্রধান বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক নাঈমুল ইসলাম নিয়াজ জেলা ছাত্রদলের সদস্য রায়হানুজ্জামান অভি,মোরেলগন্জ উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক আবুসালে খান মোড়লগঞ্জ উপজেলা ছাত্রনেতা মাহমুদুর রহমান মিতুন,১৫ নং সদর ইউনিয়ন ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি এস কে শফিকুল ইসলাম,পৌর ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন,কলেজ ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন বিএম নাঈম.মাইনুলসহ কলেজ ছাত্রদলের সকল নেতৃবৃন্দ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক