
মোঃ ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে প্রশাসকের কার্যালয়ের মাল্টিপারপাশ হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়৷
স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) সরদার মোস্তফা শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। এসময় জেলার ইউনিয়ন পরিষদের সমূহের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা ও বাংলাদেশে তৃতীয় পর্যায় প্রকল্পের জেলা ব্যবস্থাপকসহ উপজেলা সমন্বয়কারীরা উপস্থিত ছিলেন।
সভায় গ্রাম আদালত সক্রিয়করণে উপজেলা পর্যায়ে গৃহিত পদক্ষেপসমূহ,কার্যক্রম পরিচালনার অগ্রগতি ও তুলনামূলক পিছিয়ে পড়া ইউনিয়ন সমূহের বিদ্যমান চ্যালেঞ্জসমূহ ও করণীয় নিয়ে আলোচনা করা হয়৷ সেই সাথে ইউনিয়ন সমূহের সমস্যা সমাধানে প্রস্তাবিত প্রস্তাবনা প্রণয়ন করা হয়৷

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক