হোম » সারাদেশ » পঞ্চগড়ে জামায়াত ইসলামীর প্রার্থীর নাম ঘোষণা

পঞ্চগড়ে জামায়াত ইসলামীর প্রার্থীর নাম ঘোষণা

পঞ্চগড় প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পঞ্চগড়ে জামায়াতে ইসলামী প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় জেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে আনুষ্ঠানিকভাবে দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল এই নাম ঘোষণা করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া, আটোয়ারী) আসনে পঞ্চগড় জেলা জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসেন এবং পঞ্চগড়-২ (বোদা, দেবীগঞ্জ) আসনে বোদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বোদা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সফিউল্লাহ সুফির নাম ঘোষণা করা হয়।

এই ঘোষণার পর থেকেই দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অভিনন্দন জানানো হচ্ছে এবং প্রার্থীদের প্রতি সমর্থন জানানো হচ্ছে। এতে নির্বাচনী পরিবেশ জমে উঠতে শুরু করেছে পঞ্চগড়ে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!