
শাহজাহান সাজু কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার তিন নং গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল (সম্মেলন) অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এ দ্বিবার্ষিক কাউন্সিল (সম্মেলন) অনুষ্ঠিত হয়।সভাপতি পদে আব্দুল্লাহ আল মামুন (হাঁস প্রতীকে) সাধারণ সম্পাদক পদে মানিক মিয়া (চেয়ার প্রতীকে) সাংগঠনিক সম্পাদক পদে মাহফুজ রানা (ফুটবল প্রতীকে) প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে সভাপতি প্রার্থী হাজী মাহবুবুর রহমান খোকন (হাতী প্রতীকে) সাধারণ সম্পাদক প্রার্থী জিয়াউদ্দিন (আনারস প্রতীকে) সাংগঠনিক সম্পাদক প্রার্থী আমিনুল ইসলাম (মোরগ প্রতীকে) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কাউন্সিলের প্রথম অধিবেশন শুরু হয়ে সমাপ্ত করা হয়। বিকেলে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের সরাসরি ভোটে নেতা নির্বাচিত করবেন। উক্ত কাউন্সিলে হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন , কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহরুল ইসলাম মাজহার। আরো বক্তব্য রাখেন , উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হোসেনপুর পৌরসভার সাবেক মেয়র মাহবুবুর রহমান মাহবুব, আবুল হাসিম সবুজ, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জিএস শরীফ প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা-উপজেলা-ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ডেলিকেট ও কাউন্সিলর বৃন্দ।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ